Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দক্ষিণ আফ্রিকার জয়

s-3
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সোমবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিবিঘিœত ম্যাচে ডিএলএফ মেথডে ৩ বল বাকি থাকতে পাঁচ উইকেটে জয় তুলে নেয় এবি ডি ভিলিয়ার্স বাহিনী। হাগলি ওভালে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা তিলকারÍে দিলশানের সেঞ্চুরি (১০০) ও অ্যাঞ্জেলো ম্যাথুসের অর্ধশতকে (৫৮) ৪৪.৪ ওভারে ৭ উইকেটে ২৭৯ রান সংগ্রহ করে। ৪৬ রান করেন দিমুথ করুনারÍে। দক্ষিণ আফ্রিকার পেসার কাইল অ্যাবল তিনটি ও ওয়েইন পারনেল দুটি উইকেট শিকার করেন। এরপর বৃষ্টিতে ম্যাচের পরিসর কমলে পরিবর্তিত লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৪.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮৮ রান করে জয়ের বন্দরে পৌঁছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক সর্বোচ্চ ৬৬ রান করেন। আরেক ওপেনার হাশিম আমলার ব্যাট থেকে এসেছে ৪৬ রান। শ্রীলঙ্কার পক্ষে রঙ্গনা হেরথা তিনটি উইকেট নেন। লাসিথ মালিঙ্গা ও কুলাসেকারা নেন একটি করে উইকেট।

Leave A Reply

Your email address will not be published.