Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রহস্য কাটছেনা পরীমনির!

বিনোদন ডেস্ক:Porimoni12
কোন ছবি মুক্তি না পেলেও ঢালিউডে এখন আলোচিত নাম পরীমনি। প্রযোজক থেকে শুরু করে সাধারণ দর্শক পর্যন্ত সবার কাছে পরীমনি এক অপার রহস্য। শোনা যাচ্ছিল, আগামী পহেলা ফাল্গুণে সব রহস্যের অবসান হবে। নিজের স্বমহিমা নিয়ে হাজির হবেন দর্শকের সামনে। কিন্তু তা বুঝি আর হচ্ছে না। জানা গেছে, আগামী ১৩ ফেব্র“য়ারি পরীমনির প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’ মুক্তির কথা থাকলেও তা আর হচ্ছে না। দেশের সহিংস পরিস্থিতি ও বিশ্বকাপ ক্রিকেটের কারণে ছবিটির মুক্তির তারিখ পেছানো হচ্ছে। ছবির নায়িকা পরীমনি এমন ইঙ্গিতই দিয়েছেন। তিনি বলেছেন, দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিকে কেন্দ্র করে ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে যাচ্ছে। এ পর্যন্ত অনেক গুলো চলচ্চিত্রে অভিনয় করেছি। কিন্তু একটি চলচ্চিত্রও মুক্তি পায় নি। আশাকরি কর্তৃপক্ষ এ ব্যাপারে শিগগিরই একটি সিদ্ধান্তে আসবেন। তবে এ ব্যাপারে এখনই চূড়ান্ত কিছু বলতে নারাজ পরিচালক শাহ আলম মন্ডল। তিনি জানিয়েছেন, দেশে সম্প্রতি যে দুটি ছবি মুক্তি পেয়েছে তার ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ। কিছু দর্শক হলে যাচ্ছে শুধু নামের উপর ভিত্তি করে। আমরা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে ছবিটি যে ১৩ ফেব্র“য়ারি মুক্তি পাবে না তা এখনও বলা যাবে না। ৯ ফ্রেব্র“য়ারি আমাদের একটি মিটিং রয়েছে তারপর আমরা সিদ্ধান্ত নিব। উল্লেখ্য, এ পর্যন্ত প্রায় ত্রিশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন পরী। কিন্তু কোনো চলচ্চিত্রই মুক্তি পায় নি। কিন্তু এর আগেই বেশ আলোচনা-সমালোচনায় চলে এসেছেন নবাগত এ ঢালি সুন্দরী।

Leave A Reply

Your email address will not be published.