Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দ্য স্পাই সিনেমার শ্যুটিং করতে যাচ্ছেন বর্ষা

01_Borsha-10বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা দম্পতি অনন্ত-বর্ষার প্রথম সন্তান জন্মের পরে অভিনয় ফিরছেন বর্ষা। গত ২৩ নভেম্বর থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিটে ব্যাংক নিকটস্থ বামরুন গ্রাড ইন্টারন্যাশনাল হাসপাতালে তার পুত্রসন্তানের জন্ম হয়। এর পরে আর কোনো সিনেমায় কাজ করে নি তিনি। চলতি বছরে মার্চের মাঝামাঝি সময় অনন্ত জলিল পরিচালিত দ্য স্পাই সিনেমার শ্যুটিং করতে যাচ্ছেন বর্ষা। এ ছাড়া জলিলের সৈনিক শিরোনামের অন্য একটি সিনেমায় বর্ষাকে দেখা যাবে। তবে এটির শ্যুটিং কবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি। দুটি সিনেমায়ই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বর্ষা ও অনন্ত জলিল। দ্য স্পাই চলচ্চিত্রটি গোয়েন্দা কাহিনী নিয়ে। অন্য দিকে সৈনিক চলচ্চিত্রে দেখা যাবে বাংলাদেশের সেনাবাহিনীর সফলতার কাহিনী। সিনেমা দুটির চিত্রনাট্য তৈরি করেছেন ছটকু আহমেদ। জানা গেছে, নতুন বছরে জলিল-বর্ষা প্রেমীদের নতুন চমক দিতেই এ সিনেমা দুটির কাজ হাতে নিয়েছেন। সিনেমা দুইটিতে এ জুটিকে নতুন রূপে দেখা যাবে।

Leave A Reply

Your email address will not be published.