Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘ভারতকে হিন্দুরাষ্ট্র করার এটাই সময়’ -ভাগবত

image_117183_0আন্তর্জাতিক ডেস্ক:

ফের বিতর্কে জড়ালেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আেরএসএস) নেতা মোহন ভাগবত। সোমবার বিতর্ক উসকে দিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের এই নেতা বলেন, “ভারত একটি হিন্দু রাষ্ট্র। ভারতকে এগিয়ে নিয়ে যেতে হলে সব হিন্দুকে একত্র করতে হবে। সব হিন্দুর একজোট হওয়ার এটাই উপযুক্ত সময়। আমাদের দেশ উন্নত হলে, গোটা বিশ্ব উপকৃত হবে।” তিনি বলেন, “আমাদের মধ্যে যাবতীয় উপাদান রয়েছে। আমরা যদি পরস্পরের মধ্যে সংঘর্ষে লিপ্ত থাকি, তাহলে সংবিধানও আমাদের রক্ষা করতে পারবে না।” অতীতের কথা স্মরণ করে ভাগবত বলেন, “নানা প্রতিকূলতা পেরিয়ে গোটা হিন্দু সম্প্রদায়কে একছাতার তলায় আনতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের একাধিক শাখা খুলেছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা কেবি হেডগেওয়ার। তার সেই স্বপ্ন পূরণের এটাই সঠিক সময়। বহু আন্দোলন সংঘর্ষের বিনিময়ে তবেই আজ অনুকূল সময়ের সম্মুখীন হয়েছি আমরা। তাই এই সময়টাকেই কাজে লাগাতে হবে।”

Leave A Reply

Your email address will not be published.