Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতে শ্রেণী পাঠ্য হতে চলেছে গীতা

image_117205_0আন্তর্জাতিক ডেস্ক:

জাতীয় গ্রন্থ হওয়ার অন্যতম দাবিদার গীতাকে এবার শ্রেণী পাঠ্য করতে চান হরিয়ানা শিক্ষামন্ত্রী। হরিয়ানার শিক্ষামন্ত্রী রামবিলাস শর্মার কথায়, “গীতা হলো আমাদের অতীত কৃষ্টি। গীতা একাধারে যেমন আমাদের জীবন শিক্ষা সেই সঙ্গে বিজ্ঞানও বটে। তাই অবশ্যই গীতাকে শ্রেণী পাঠ্যের মধ্যে নিয়ে আসা প্রয়োজন।” তবে সরকারি ভাবে গীতাকে শ্রেণী পাঠ্যে অন্তর্ভুক্তি করন প্রসঙ্গে শিলমোহর পড়ার আগে গীতাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। গীতাকে পাঠ্য বিষয়ে আনা হবে কি হিসেবে। ধর্মীয় গ্রন্থ নাকি দার্শনিক গ্রন্থ হিসেবে। এখানেই বিতর্কে ইন্ধন দিচ্ছে জহরলাল নেহেরুর ধর্ম বিষয়ক এক বক্তব্য। নেহেরু বলেছিলেন, “দর্শন হচ্ছে ধর্মের সব থেকে বড় শত্রু। কারণ ধর্ম মানুষকে ভাবতে শেখায়।”

Leave A Reply

Your email address will not be published.