Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পুলিশি বাধায় কুড়িগ্রামে হরতালের সমর্থনে ২০ দলের বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি: পুলিশি বাধা উপেক্ষা করে হরতাল ও অবরোধের সমর্থনে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীররা।  মঙ্গলবার দুপুরে উলিপুর উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। এসময় মিছিলটি পোষ্ট অফিস মোড়ে পৌছিলে পুলিশ বাধা দেয়।  পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম শাহাজাহান, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী, নুর মোহাম্মদ, আফতাব উদ্দিন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.