রানীশংকৈল মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন
রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্র“য়ারি গত কাল ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংরক্ষিত ৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাস্টার ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন। আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মাহফুজা বেগম, রাণীশংকৈল প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সহ-সভাপতি মো. সেতাউর রহমান, প্রধান শিক্ষক বিজয় কুমার, প্রভাষক প্রশান্ত বসাক প্রমুখ।