Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দুর্গাপুরে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ; চালক ও হেলপার দগ্ধ, গ্রেপ্তার ৪

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সদরের বিরিশিরি পিসিনল হাইস্কুলের সামনের সড়কে ময়মনসিংহগামী বালি বোঝাই একটি ট্রাকে দুবৃর্ত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করেছে। এতে ট্রাক চালক আশরাফুল ইসলাম ও হেলপার সোহাগ মিয়া দগ্ধ হয়েছেন। তাদেরকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেছেন। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গত কাল বুধবার ভোররাতে ৪ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী একটি বালি বোঝাই ট্রাক মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের বিরিশিরি পিসিনল হাইস্কুলের সামনের সড়কে পৌঁছলে দুবৃর্ত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এলাকাবাসী ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার দগ্ধ ট্রাক চালক আশরাফুল ও একই গ্রামের দগ্ধ হেলপার সোহাগ মিয়াকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল মোমেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দুর্গাপুর থানা পুলিশ ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে বিরিশিরি ইউনিয়ন বিএনপি সভাপতি মো. তারা মিয়া (৪৫), বিএনপি নেতা মো. আবদুল মোতালেব (৪৫), মো. জহিরুল ইসলাম রুবেল (৩৬), মো. আহম্মদ নেওয়াজ খান সোয়াবকে (৩৮) গত কাল বুধবার ভোররাতে গ্রেপ্তার করেছে। দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ারুল আমিন বলেন, চালকের ১৫% ও হেলপারের ১০% শরীরের অংশ অগ্নিদগ্ধ হয়েছে।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান বলেন, পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Leave A Reply

Your email address will not be published.