Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সারিকার ঘরে আসছে নতুন অতিথি

06-Sharikaবিনোদন ডেস্ক:
মডেলিং আর অভিনয় দিয়ে খুব অল্প সময়ে সবার নজর কাড়েন সারিকা। বছর দুয়েক ধরে সব ধরনের শ্যুটিং থেকে বিরত আছেন তিনি। গত বছরের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে হঠাৎ করেই বিয়ের কাজটি সেরেছিলেন সারিকা। নতুন খবর হচ্ছে, এবার মা হতে যাচ্ছেন তিনি। আগামী মে মাসে সারিকার ঘরে নতুন অতিথি আসবে বলে জানিয়েছেন সারিকা। আর নতুন অতিথিকে বরণ করতে শুরু হয়ে গেছে নানা আয়োজন। কেনাকাটার পাশাপাশি হবু মায়ের জন্য আয়োজন করা হয় বেবি শাওয়ার অনুষ্ঠান। সম্প্রতি সারিকার জন্মদিনে আয়োজন করা হয়েছিল বেবি শাওয়ার অনুষ্ঠান। এতে সারিকা ও মাহিমের পরিবারের ঘনিষ্ঠজনরা বিভিন্ন ধরনের খাবার সারিকার মুখে তুলে দেন ও অভিনন্দন জানান। সারিকা বলেন, ‘জন্মদিন ও বেবি শাওয়ারের অনুষ্ঠানে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রত্যেককে আমার ও মাহিমের পক্ষ থেকে ভালোবাসা থাকল। সবার কাছে আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া চাই।’ সারিকা বলেন, ‘জীবনের অন্য রকম কিছু সময় পার করছি। প্রতিটি মুহূর্ত দারুণভাবে কাটছে। এই অনুভূতির কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়।’ সারিকা মডেলিং শুরু করেন ২০০৬ সালে আর অভিনয় ২০১০ সাল থেকে। কিন্তু হঠাৎ ২০১৩ সালের এপ্রিল মাসে তিনি নাটক ও মডেলিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর আর ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। আবার অভিনয়ের ব্যাপারে সারিকা বলেন, ‘একেবারেই ইচ্ছে নেই। যদি কখনো শখ হয়, তা হলে হয়তো একটা কিংবা দুটো কাজ করতে পারি।’

Leave A Reply

Your email address will not be published.