Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বক্সঅফিস জয় করতে ব্যর্থ ‘রয়’

বিনোদন ডেস্ক:
নতুন সিনেমা মানেই রণবীর কাপুরের বক্সঅফিস হিট। তবে এবার তা হলো না। ‘রয়’ সিনেমা মুক্তির পর কালেকশনের নিরিখে এখনও অবধি মাঝারি সাফল্য পেয়েছে সিনেমাটি। বছর শেষে বাজি মাত করেছে ‘পিকে’। কিন্তু নতুন বছরে বক্স-অফিসের হাল বেশ খারাপ। অক্ষয়ের ‘বেবি’ ছাড়া তেমন ব্যবসা কেউ করতে পারেন নি। তবে ভ্যালেন্টাইন সপ্তাহে মুক্তি পেয়েছে বিক্রমজিতের সিনেমা ‘রয়’। প্রথমদিনেই এই সিনেমা ব্যবসা করেছে ১০.৪০ কোটি। আর সপ্তাহ অন্তে ‘রয়’-এর কালেকশন ২১: ৫৬ কোটি। যা এখনও পর্যন্ত প্রথমদিনে এই বছরের সেরা বক্স অফিস কালেকশন। এটি রোম্যান্টিক থ্রিলার গল্প। এই সিনেমাতে অভিনয় করেছেন অর্জুন রাম্পাল, রণবীর কাপুর ও জ্যাকলিন। এই সিনেমাতে জ্যাললিনকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। সামনের সপ্তাহে কতটা সাফল্য পায় সেটাই এখন দেখার বিষয়।

Leave A Reply

Your email address will not be published.