Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিয়ের প্রস্তাব পেয়েছেন লেডি গাগা

বিনোদন ডেস্ক:
ভালোবাসা দিবসটা দারুণ ফুরফুরে কেটেছে লেডি গাগার। সেদিন প্রেমিক টেলর কিনির কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। এবার থিতু হতে চান বলে রাজি হয়ে হাত বাড়িয়ে দিয়েছেন ২৮ বছর বয়সী মার্কিন এই পপ সেনসেশন। এরপর তার অনামিকায় হৃদয় আকৃতির একটি আংটি পরিয়ে দেন টেলর। ইউএস সাময়িকী এক প্রতিবেদনে জানিয়েছে, নিউইয়র্কে গাগার পরিবারের রেস্তোরাঁয় ভালোবাসা দিবস উদযাপন করেছেন তারা। সেই ছবি ১৬ ফেব্র“য়ারি ইনস্টাগ্রামে দিয়ে বাগদানের খবর দুনিয়াকে জানালেন গাগা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই ভ্যালেন্টাইনস ডেতে আমাকে ওর এই হৃদয়টা দিয়েছে। আমিও রাজি হয়েছি।’ গাগার প্রকৃত নাম স্টেফানি জারমানোট্টা। গ্র্যামিজয়ী এই তারকা ২০১১ সালে ‘ইউ অ্যান্ড আই’ গানের ভিডিও তৈরির সময় তাদের পরিচয়। অবশ্য দুই বছর আগে মনোমালিন্য হওয়ায় কিছুদিনের জন্য টেলরের কাছ থেকে দূরে ছিলেন গাগা। তবে সম্প্রতি আমেরিকান রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, টেলর প্রস্তাব দিলে তাকে বিয়ে করবেন। পেশায় অেভিনেতা টেলর কিনি অভিনয় করেছেন ‘জিরো ডার্ক থার্টি’র মতো বিখ্যাত ছবিতে। এ ছাড়া টিভি সিরিজ ‘শিকাগো ফায়ার’-এ দেখা যাচ্ছে ৩৩ বছর বয়সী এই তারকাকে।

Leave A Reply

Your email address will not be published.