Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শাখতার রুখে দিল বায়ার্নকে

স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ম্যাচে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে রুখে দিল শাখতার দানেস্ক। শাখতারের ঘরের মাঠ এল’ভিভ অ্যারিনায় গোলশুণ্য ড্র করে দু’দল। আর এ ম্যাচে খেলার ৬৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্নের ডিফেন্ডার জাভি আলোনসো। এদিন নিজের ১০০তম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলতে নামে সাবেক রিয়াল তারকা আলোনসো। খেলার ২৪ ও ৬৫ মিনিটে দু’বার ফাউল করলে রেফারি কতৃক লাল কার্ড দেখেন তিনি। সেই সঙ্গে দশজনের দলে পরিণত হয় বাভারিয়ানরা। এর আগে বায়ার্ন তাদের সর্বশেষ ম্যাচে হামবার্গকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছিল। তাই এ ম্যাচে ফেভারিট হয়েই মাঠে নেমেছিল পেপ গার্দিওয়ালার শিষ্যরা। তবে শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয় সফরকারিদের।

Leave A Reply

Your email address will not be published.