Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজধানীর দক্ষিণখানে চিকিৎসার নামে প্রতারণা

উত্তরা প্রতিনিধি:
রাজধানীর উত্তরা দক্ষিণখানে হোমিওপ্যাথি চিকিৎসার নামে চলছে ব্যবসা ও প্রতারণা-এমন অভিযোগ করেছে স্থানীয়রা। রেজিস্ট্রেশনবিহীন এক কবিরাজ দিয়ে চলছে হোমিও চিকিৎসা দক্ষিণখান থানার পাসেই চলছে এ কার্যক্রম।
অনুসন্ধান ও অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণখান বাজার হাজী আব্দুল বাতেন সুপার মার্কেটের দ্ইু তলায় অবস্থিত ‘জামান হোমিও ফার্মেসি’ নামক প্রতিষ্ঠানটির মালিক ছমির উদ্দিন নামের এক কৃষকের। তার দেশের বাড়ি ময়মনসিংহের ফুল বাড়িয়ায়, তার পিতার নাম ছামাদ মণ্ডল।
জানা যায়, ‘জামান হোমিও ফার্মেসি’ নামক উক্ত প্রতিষ্ঠানটির চিকিৎসক একজন বৃদ্ধ কবিরাজ। যার নেই কোন ডাক্তারি রেজিস্ট্রেশন নাম্বার। তার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভর করেই তিনি চিকিৎসা প্রদান করেন বলে জানা যায়।
এদিকে, ডিস নেটওয়ার্কের মাধ্যমে দৈনিক হাজার হাজার টাকা ব্যয়ে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে ‘জামান হোমিও ফার্মেসি’র। দেখানো হচ্ছে- ‘এখানে সাধারণ ঠাণ্ডা থেকে শুরু করে ক্যানসার এর চিকিৎসাও প্রদান করা হয়।’ এখানে যৌন চিকিৎসার নামে বিভিন্ন যৌন উত্তেজক ক্যাপসুল, কথিত শরবত ও হালুয়া বিক্রি করা হয় বলেও জানা যায়। বৃদ্ধ কবিরাজের সাথে কথা হলে তিনি জানান, তার কোন ডাক্তারি সার্টিফিকেট নেই, তবে অভিজ্ঞতাই তার বড় সম্বল।
এ ব্যাপারে জামান হোমিও এর মালিক ছমির উদ্দিন জানান, আগে তিনি কৃষি কাজ করতেন। পরবর্তীতে নিজ বাড়ি ময়মনসিংহের জমি বিক্রি করে ভাতিজার মাধ্যমে আড়াই লাখ টাকা নিয়ে দক্ষিণ খানে হোমিও ব্যবসা শুরু করেন।

Leave A Reply

Your email address will not be published.