Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জামায়াতের কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি

j523mqo_54569ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদসস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ জারি করেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের এই নেতার মৃত্যুদণ্ড বহাল রেখে দেয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি গতকাল বুধবার প্রকাশ করা হয়।  এর আগে রায়ের পূর্ণাঙ্গ কপি পর্যবেক্ষণ করে তাতে সই করেন ট্রাইব্যুনাল-২। এরপর রায়ের কপিটি ট্রাইব্যুনালের রেজিস্টার বরারবর পাঠানো হবে। ট্রাইব্যুনালের রেজিস্টার মোস্তাফিজুর রহমান রায়ের কপিতে সই করার পর আসামির মৃত্যু পরোয়ানা জারি করে কপিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপারের কাছে পাঠানো হবে। এছাড়াও রায়ের আরো দু’টি কপি ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো হবে বলে সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত বছরের ৩ নভ্ম্বের একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।

Leave A Reply

Your email address will not be published.