Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজধানীর হাজারীবাগে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত

নিজস্ব প্রতিনিধি:   ঢাকার হাজারীবাগে বোমা তৈরির সময় বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। এতে একজন আহতও হয়েছেন। হাজারীবাগের ভগলপুরের একটি বাসায় বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২২ বছর। আহত যুবকের নাম মো. রাজু (২৫)। হাজারীবাগ থানার এসআই মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে ১৩৬ ভগলপুরের বাসার দোতালায় বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাসাটির মালিক এবং হতাহতদের পরিচয় বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.