Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শিক্ষার পাশাপাশি ক্রীড়া-সংস্কৃতির গুরুত্ব অপরিসীম -অধ্যাপক ইয়াসিন আলী এমপি

রাণীশংকৈল সংবাদদাতা:
‘শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই’ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে গত কাল বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন এমপি একথা বলেন।
তিনি আরো বলেন, ‘যে সকল ছাত্র-ছাত্রী নিয়মিত স্কুল-কলেজে আসে তাদের অভিজ্ঞতা বেশি থাকে। কোচিংমুখী না হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র-ছাত্রীদের আসার ব্যাপারে তিনি উপদেশ দেন।’
অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেযারম্যান আইনুল হক মাস্টার, পৌর মেয়র মো. মোকলেসুর রহমান, আ’লীগের সভাপতি সাইদুল হক, বিএনপি উপজেলা সম্পাদক আতাউর রহমান, উপজেলা আ’লীগের সম্পাদক মো. তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ সুকুমার মোহন্ত। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. জামালউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মো. তোয়াহা, প্রভাষক আনোয়ারুল ইসলাম (সাংবাদিক), খলিলুর রহমান, প্রভাষক শাজাহান আলী, সফিকুল ইসলাম আলম, প্রশান্ত বসাক, সাবেক ভিপি কামাল হোসেন প্রমুখ। আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.