Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শৈলকুপায় অজ্ঞাত এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

jhenaidah killed picঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা । ভাটই বাজারে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই বঙ্গবন্ধু মোমোরিয়াল কলেজের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের আনুমানিক বয়স ২৭ বছর।

শৈলকুপার ভাইট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ এস আই বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কলেজের পাশে কলাক্ষেতে অজ্ঞাত একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যার পর কলেজের পাশে লাশ ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও নিহতের নাম পরিচয় জানা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.