Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

‘এনএইচ টেন’!

anushka-sharma-3বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা ইতোমধ্যেই তার অভিনয় প্রতিভা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে এই অভিনেত্রী তার নতুন সিনেমা ‘এনএইচ টেন’ এর প্রোমোশনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। বলিউডের এই অভিনেত্রী বলেন তার সিনেমার প্রতি আরও বেশি ভালোবাসা জন্মেছে ‘পিকে’ ও ‘বম্বে ভেলভেট’ করার পরে। সিনেমা ব্যক্তিজীবনে প্রভাব ফেলবেই, কারণ আমার জীবনের ৯৫ ভাগ জুড়ে রয়েছে আমার কাজ। আর এই দুইটি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তিনি নিজের অভিনয়কে আরো বেশি পরিণত মনে করছেন। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করাও বড় এক ব্যাপার। নতুন সিনেমা ‘এনএইচ টেন’ এ আনুশকাকে দেখা যাবে বেঁচে থাকার জন্য লড়াই করতে। আনুশকা ও তার স্বামী বেড়াতে যাবার উদ্দেশ্যে রওনা দিলে ভ্রমণটি তাদের জীবনের দুঃস্বপ্নে পরিণত হয়। এই চরিত্রে অভিনয় করা আনুশকার জন্য খুব চ্যালেঞ্জিংও ছিল। সিনেমাটি ৬ মার্চ মুক্তি পাবে।

Leave A Reply

Your email address will not be published.