Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অস্কার ভেন্যু বোমাতঙ্কগ্রস্ত!

b-10বিনোদন ডেস্ক:
হলিউডের ডলবি থিয়েটারে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্কার অনুষ্ঠান। এর আশপাশ লোকারন্য থাকে দিনের বেশিরভাগ সময়। ব্যস্ত এই এলাকা বোমাতঙ্কের কারণে হঠাৎ থমকে গিয়েছিল। পরে অবশ্য তা গুজব প্রমাণিত হয়। গত ১৯ ফেব্রুয়ারি হলিউড অ্যান্ড হাইল্যান্ডে বেপরোয়া গাড়ি চালানোর কারণে এক ব্যক্তিকে আটক করেছিল পুলিশ। সেখান থেকে অস্কারের ভেন্যু ডলবি থিয়েটার বেশিদূর নয়। জানা গেছে, প্রোপেন ট্যাঙ্ক বহন করছিলেন ওই ব্যক্তি। পুলিশকে তিনি আরও জানান, তার গাড়ির ট্রাঙ্কে বিস্ফোরক দ্রব্য রয়েছে! এরপর তদন্তের জন্য তাকে হাজতে নিয়ে যাওয়া হয়। যদিও লসঅ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের একজন মুখপাত্র ভ্যারাইটি পত্রিকাকে নিশ্চিত করেছে, তদন্তে কোনো বিস্ফোরক দ্রব্যের আলামত মেলেনি। অস্কারের ৮৭তম আসর উপস্থাপনা করবেন হলিউড তারকা নীল প্যাট্রিক হ্যারিস। অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টায়।

Leave A Reply

Your email address will not be published.