Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চুয়াডাঙ্গায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযান

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ ও গরু উদ্ধার করেছে বিজিবির ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
গত কাল ২৮শে ফেব্র“য়ারি রাত অনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানার রাজাপুর গ্রামের রাজাপুর মাঠ হতে ৫১৬ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে।
এদিকে, গত কাল ভোর অনুমানিক ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার সুবেদার শফিকুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর মাঠ হতে ২টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়।
আটককৃত মালামালের মূল্য প্রায় চার লক্ষ টাকা । উক্ত মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.