Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শুধু আলুর তৈরি অত্যন্ত সুস্বাদু খাবার

35778cee2032ff6649fbb09c5c548ebbরকমারি ডেস্ক:
মাছ-মাংস-ডিম সকলের কাছেই বেশ সুস্বাদু খাবার। বেশ মজা করেই খান এই উপকরণে তৈরি খাবারগুলো। কিন্তু সবজির কথা শুনলেই নাক মুখ কুঁচকে ফেলেন অনেকে। কিন্তু আপনি জানেন কি, শুধুমাত্র সবজি দিয়ে তৈরি খাবারের মজাই আলাদা। আজকে আপনাদের জন্য রইল শুধু আলু দিয়ে তৈরি একটি অসাধারণ স্বাদের খাবার। এই খাবারটির সাথে অনেকেই পরিচিত নন। কিন্তু স্বাদের দিক দিয়ে শুধু আলুর তৈরি ‘বোম্বে স্পাইসড পটেটো’ সত্যিই অতুলনীয়। চলুন তবে শিখে নেয়া যাক সহজ রেসিপিটি।

উপকরণ:
– ৫০০ গ্রাম খোসা ছাড়ানো সেদ্ধ আলু (বড় হলে ছোট করে টুকরো করা, ছোট হলে আস্ত)
– ১ কাপ টমেটো ছোট কিউব করে কাটা
– ৫-৬ টি কাচা মরিচ কুঁচি
– ৪-৫ টি শুকনা মরিচ
– আধা কাপ পেঁয়াজ কুঁচি
– ১ চা চামচ আদা বাটা
– ৩-৪ কোয়া রসুন কুঁচি
– ১ চা চামচ মরিচ গুঁড়ো
– ১ চা চামচ আস্ত জিরা
– আধা চা চামচ রাঁধুনি সজ (ইচ্ছা)
– ১ চা চামচ ধনে গুঁড়ো
– ১ চা চামচ হলুদ গুঁড়ো
– ১ টি তেজপাতা
– লবণ স্বাদমতো
– তেল পরিমাণ মতো
– ঘি ১ টেবিল চামচ
– ধনে পাতা কুঁচি ইচ্ছা মতো।

পদ্ধতি:
– একটি প্যানে ৩ টেবিল চামচ পরিমাণে তেল নিয়ে সেদ্ধ করে রাখা আলু হালকা লালচে করে ভেজে আলাদা করে তুলে রাখুন।
– এরপর ওই প্যানেই অল্প আরেকটু তেল ঢেলে এতে দিন জিরা ও তেজপাতা। একটু ভেজে নিয়ে এতে পেঁয়াজ কুঁচি দিয়ে নরম করে নিন। তারপর দিয়ে দিন টমেটো ও অন্যান্য সকল উপকরণ (শুকনো মরিচ ২ টি আলাদা রেখে নেবেন)। এবার ভালো করে কষাতে থাকুন।
– মসলা কষে এলে এতে দিন ভেজে রাখা আলু এবং ২ মিনিট নেড়ে মসলার সাথে মিশিয়ে নিন। লক্ষ্য রাখবেন আলু যেনো বেশি ভেঙে না যায়।
এরপর আধা কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণের মধ্যেই পানি শুকিয়ে মসলা মাখা মাখা হয়ে যাবে। তখন নামিয়ে রাখুন।
– একটি প্যানে ১ টেবিল চামচ ঘি নিয়ে গরম করুন। এতে দিন ১ চিমটি জিরা ও দুটি শুকনো মরিচ। খানিকক্ষণ ভেজে ঘ্রাণ ছড়ালে তা আলুর উপর দিয়ে দিন। চাইলে এখন ধনে পাতা কুঁচি ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ২ মিনিট।
– ব্যস, এরপর একটি পরিবেশন পাত্রে ঢেলে রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন অত্যন্ত সুস্বাদু ‘বোম্বে স্পাইসড পটেটো’।

Leave A Reply

Your email address will not be published.