Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন অভিজিতের স্ত্রী

স্টাফ রিপোর্টার:

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা যুক্তরাষ্ট্রের উদ্দেশ রওয়ানা হয়েছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে ফিটনেস পরীক্ষার পর গত কাল সকাল ৭টার ফ্লাইটে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে অভিজিতের ছোটভাই অনুজিত রায়ের স্ত্রী কেয়া বর্মণ জানান, গত কাল মঙ্গলবার সকাল ৭টার ফ্লাইটে রাফিদা আহমেদ বন্যাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। স্বামী অভিজিতের মৃত্যুর পর মার্কিন নাগরিক বন্যার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠে যুক্তরাষ্ট্র সরকার। ওই ঘটনায় বন্যাও গুরুতর আহত হন। তাই মার্কিন দূতাবাসের তত্ত্বাবধানে তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয়া হয়।
অভিজিতের বাবা অজয় রায় জানিয়েছিলেন, বাংলাদেশে বন্যার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সরকার। তাই তারা বন্যাকে ওই দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যাম্বাসি ইতিমধ্যে সব রকম ব্যবস্থা করে রেখেছে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার বটতলায় বইমেলায় প্রবেশের নিরাপত্তা ফটকের কাছে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে নিহত হন অভিজিৎ রায়। ওই সময় স্ত্রীসহ তিনি বইমেলা থেকে ফিরছিলেন। হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদও গুরুতর আহত হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.