Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কন্সটেবলের মৃত্যু

mrittuস্টাফ রিপোর্টার: 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় আহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিরক্ষা বিভাগের কনস্টেবল মো. শামীম (৩২) মারা গেছেন।
মঙ্গলবার সকাল ৮ টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শামীম নওগাঁ সদর থানার একডালা গ্রামের দেলওয়ার হোসেনের ছেলে।
উল্লেখ্য ২৭ ফেব্র“য়ারি রাত সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দায়িত্ব পালন করার সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় আহত হন শামীম। ওই অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার জরুরি বিভাগের চার তলায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। মেডিকেল ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.