Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে সোয়াইন ফ্লু প্রতিরোধে ৯টি মেডিকেল টীম গঠন

download (1)কুড়িগ্রাম প্রতিনিধি:  সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে সোয়াইন ফ্লু প্রতিরোধে পুর্ব সতর্কতামুলক ব্যবস্থা গ্রহনে ৯টি মেডিকেল টীম গঠন করা হয়েছে। ভারতে সোয়াই ফ্লু রোগ ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য মন্ত্রনালয়ে নির্দেশানুযায়ী জেলা স্বাস্থ্য বিভাগ বুধবার ৯ উপজেলায় ৯টি মেডিকেল টীম গঠন করে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সোনাহাট স্থল বন্দর ও রৌমারীর নতুন বন্দর শুল্ক ষ্টেশন হয়ে ভারত থেকে আসা লোকজনকে প্রাথমিক পরীক্ষার মাধ্যমে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হবে। এছাড়াও সোয়াইন ফ্লুুতে আক্রান্তদের চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ৪ শয্যা বিশিষ্ট সোয়াইন ফ্লু ইউনিট গঠন করা হয়েছে। ভারতের সাথে কুড়িগ্রাম জেলার ২শ ৭৪ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে।সিভিল সার্জন ডাঃ জয়নাল আবেদীন জানান, সোয়াইন ফ্লুু প্রতিরোধে সতর্কতামুলক ব্যবস্থার অংশ হিসেবে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহন করেছি।

Leave A Reply

Your email address will not be published.