Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মানুষের সেবাই মানুষের ধর্ম

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এই শ্লোগানকে ধারণ করে চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার অধীনস্ত মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গার ঐতিহ্যবাহী বিশু শাহ্রে মাজার প্রাঙ্গণে গত ৪ মার্চ তারিখে প্রতিবারের মত গ্যাটকোর সহযোগিতায় ও মোমিনপুর ইউপি চেয়ারম্যান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. গোলাম ফারুক জোয়ার্দ্দার আয়োজন করেছেন ৮২তম ওফাত দিবস ও বার্ষিক ওরশ মোবারক। উক্ত উরশ মোবারক উপলক্ষে ভক্ত ও আশেকানদের ভিড়ে এলাকায় বিরাজ করছে এক উৎসবের আমেজ। এবারের বিশেষ আকর্ষণ ছিল বিদেশি শিল্পীদের অংশগ্রহণ।
অনুষ্ঠান উপলক্ষে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. মাহফুজুর রহমান মঞ্জু, ৬নং বিজিবি পরিচালক লে. কর্নেল এস এম কামরুজ্জামান, অতিরিক্তি জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাজ্জাক, এনডিসি মুনিবুর রহমান, ৬নং বিজিবির উপ-অধিনায়ক মেজর আনোয়ার জাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম বেনজির, নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার প্রফেশনাল ছুফিউল্লাহ, সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সি, সদর থানার ওসি (তদন্ত) এ এইচ এম কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।
এরপর শুরু হয় সঙ্গীত পরিবেশন। সঙ্গীত পরিবেশন করেন এপার বাংলার বাউল শিল্পীদের মধ্যে বাউল আকলিমা, রিপন, রাজিব শাহ্, ওপার বাংলার দু’জন শিল্পী অর্ঘ দত্ত ও পুজা ভাটিয়া।

Leave A Reply

Your email address will not be published.