কয়া সীমান্ত ফাঁড়িতে বাংলাদেশ-ভারত মতবিনিময় সভা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি, জয়পুরহাট:
গত ৫ মার্চ সকাল সাড়ে ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত কয়া কোম্পানি সদরে সীমান্তে বসবাসরত সর্বস্তরের জনসাধারণের জ্ঞাতার্থে দিনে এবং রাতের বেলায় অবৈধভাবে বাংলাদেশে ভারত সীমান্তের শূন্য রেখা অতিক্রমে নিষেধাজ্ঞা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কর্ণেল হ্লা হেন মং, সেক্টর কমান্ডার, বিজিবি দিনাজপুর। সভায় লে. কর্নেল মো. আব্দুর রাজ্জাক তরফদার, এসি, পরিচালক, ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, অপ্স অফিসার, ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কয়া কোম্পানি কমান্ডারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, গরু ব্যবসায়ী, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সীমান্তকে নিরাপদ রাখতে দিনে ও রাতের বেলায় কোন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে বিএসএফ কর্তৃক ধৃত হয়ে হত্যা এবং নির্মম নির্যাতনের শিকার এবং কারাগারে বন্দী না থাকে সে ব্যাপারে মতবিনিময় সভায় আলোচনা হয়।