Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাড়তি স্পিনার চান পাপনও

s-7স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে বাংলাদেশের এবারের প্রতিপক্ষ ইংল্যান্ড। গত ম্যাচের পর ইনজুরির কারণে বিজয়ের বাদ পড়া এবং একজন স্পিনারের ঘাটতির কারণে এবারে দলের আলোচ্য বিষয় ওপেনার এবং স্পিনার। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তা কোচ-অধিনায়ক উপরেই ছেড়ে দিচ্ছেন। স্কটিশদের বিপক্ষে নেলসনের ওই স্পিন সহায়ক মাঠে একজন স্পিনার কম খেলানোতে বেশ ভুগেছে দল। অন্যদিকে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পাওয়ার কারণে বিশ্বকাপই শেষ হয়ে গেছে বিজয়ের। তার বদলী হিসেবে উড়িয়ে আনা হয়েছে ইমরুল কায়েসকে। তবে আগামী ম্যাচে ইমরুলকে নামানো হবে নাকি স্পিনার, এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। এ নিয়ে বোর্ড সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি তা দলের উপরেই ছেড়ে দিলেন। তিনি বলেন, ‘আমরা ব্যাটিং অর্ডারে বিজয়ের জায়গায় একটা স্পিনার নামাবো, নাকি স্পিনার নামাবো সেটা ওরাই চিন্তা করুক। আমরা এটা নিয়ে মাথা ইন্টার ফেয়ার করি না। তবে আমার তো মনে হচ্ছে একটা স্পিনারই ঢুকবে। কারণ মাঠ নাকি স্পিন সহায়ক। যেখানে পেস বোলারদের কিছু করার নেই। এখানে স্পিনে বাড়তি সুবিধা আসে।’ প্রতি ম্যাচের আগেই দলকে ‘অনুপ্রাণিত’ করতে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেন পাপন। স্কটল্যান্ডের বিপক্ষেও বসেছেন, ইওংল্যান্ডের বিপক্ষে খেলার আগেও বসবেন। ‘হ্যাঁ, আগামী ম্যাচের আগে, আট তারিখে আমি আবার ওদের নিয়ে অ্যাডিলেডে বসবো। আমি আসলে ওদেরকে অনুপ্রাণিত করতেই আলোচনায় বসি। তাছাড়া চুড়ান্ত একাদশ আমাকে কখনও বলে না। ওরা ১২ জনের তালিকা করে। খেলার সময় অধিনায়ক ও কোচ মিলে ঠিক করে কোন এগারো জন মাঠে নামবে,’ বলে বোর্ড সভাপতি। উল্লেখ্য, আগামী নয় ফেব্র“য়ারি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশের কাছে দুইবার পরাজিত হয়েছে তারা, যার মধ্যে একটি ২০১১ বিশ্বকাপে। তাছাড়া ইংল্যান্ডের সাম্প্রতিক দলীয় পারফর্মেন্সের দিকে খেয়াল করলে বাংলাদেশই এগিয়ে রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.