Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সবার উপরে সেই মিসবাহ

স্পোর্টস ডেস্ক:
মিসবাহ উল হকের ব্যাটিং নিয়ে প্রায়ই সমালোচনা হয়। ধীর ব্যাটিংয়ের জন্য প্রায় ‘তিরস্কৃত’ হতে হয় তাকে। তারপরও পাকিস্তানের ব্যাটিংয়ের বড় ‘স্তম্ভ’ তিনিই। বর্তমান বিশ্বের অন্যতম সেরা টপঅর্ডার ব্যাটসম্যানও পাকিস্তানের অধিনায়ক। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে অবস্থান করে সেটার প্রমাণও রেখেছেন তিনি। বিশ্বকাপের ৫ ম্যাচে ৪টি অর্ধশতকে সর্বোচ্চ ২৭৭ রান করেছেন মিসবাহ উল হক। দ্বিতীয় স্থানে থাকা আরব আমিরাতের তারকা শায়মন আনোয়ারের রান ২৭০। মিসবাহর ইনিংসগুলো হলো- ৭৬, ৭, ৭৩, ৬৫ ও ৫৬। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ রান করে আউট হয়েছেন তিনি। এছাড়া বাকি চার ইনিংসে দলের হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। আরব আমিরাতের বিপক্ষে করা ৬৫ রানের ইনিংস ছাড়া বাকি তিনটি হাফ সেঞ্চুরির ইনিংসে তিনিই দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন।


Leave A Reply

Your email address will not be published.