Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মালিতে নাইটক্লাবে হামলায় নিহত ৫

_81463547_laterrasseআন্তর্জাতিক ডেস্ক:

মালির রাজধানী বামাকোর একটি নাইটক্লাবে মেশিনগানের গুলিবর্ষণ ও গ্রেনেড হামলায় পাঁচজন নিহত হয়েছেন। ক্লাবের বারে এক ফরাসি নাগরিককে গুলি করে হত্যা করা হয় বলে শনিবার নিজস্ব প্রতিবেদকের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। পালিয়ে যাওয়ার সময় বন্দুকধারীরা ঘটনাস্থলে মালির দুই নাগরিককে গুলি করে হত্যা করে। এরপর কাছাকাছি একটি রাস্তায় একটি গাড়িতে গ্রেনেড ছুঁড়ে এক বেলজীয়কে হত্যা করা হয়। অপর এক ইউরোপীয় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা “আল্লাহু আকবর” ধ্বনি দিয়ে আক্রমণ শুরু করে। এই হামলার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা। শনিবারের এ হামলাটিকে “কাপুরুষোচিত” আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ।

Leave A Reply

Your email address will not be published.