Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গোপালগঞ্জে লাশবাহী পিকআপভ্যান দুর্ঘটনায় নিহত ১

nihoto pic 2গোপালগঞ্জ প্রতিনিধি: 

মামার মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার সময় গোপালগঞ্জ সদর উপজেলায় লাশবাহী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পারভীন আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আরো ১২জন আহত হয়েছেন।
গত কাল ভোরে গোপালগঞ্জ-টেকেহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। সকালে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভীন আক্তার মারা যান। আহতরা হলেন- খুলনার শামীম (১৮), ফজলু শেখ (৫০), বন্যা (১৫), মিটু (২০), স্বর্ণা (৮), কুমিল্লার কাজল (৪৫), সবুর (২০), মাদারীপুরের জয়নাব বিবি, সোহেল (২৫), রাহিলা (২৬) হেলপার আশিক (২৫) ও চালক মাহাবুব হোসেন (৪০)। এর মধ্যে ৮ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পারভেজ বেপারি জানান, শুক্রবার রাতে খুলনার পাওয়ার হাউজ রোডের মেয়ে জয়নাব বিবির বাসায় আয়নাল হক বেপারি মারা যান। স্বজনরা তার মৃতদেহ নিয়ে মাদারীপুরের হাজীর হাওলা গ্রামে যাচ্ছিলেন। পথে গোপালগঞ্জ-টেকেহাট সড়কে এলে চালক ঘুমিয়ে পড়েন। এতে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং দুমড়ে-মুচড়ে যায়। এসময় পারভীরনসহ ১২জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভীন মারা যান। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা জানান, ওই বৃদ্ধের মৃতদেহ মাদারীপুরের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। আর পারভীনের মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ক্ষতিগ্রস্তরা মামলা করলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

Leave A Reply

Your email address will not be published.