Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শেরপুর আ.লীগের সদর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন

sherpurপৌরসংবাদদাতা :
শেরপুর সদর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে শেরপুর সদর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ৮ মার্চ ত্রি-বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে উদ্বোধক ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহ্মদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অসীম কুমার উকিল, উপ-প্রচার সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, এ্যাডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর সদর উপজেলার চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রোমান, বাবু প্রকাশ দত্ত, সংরক্ষিত আসনের মহিলা এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, জেলা চেয়ারম্যান আব্দুল হালিম, শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইসলাম মনি, শেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সবার কণ্ঠ ভোটে মো. আমির আলী সরকারকে সদর উপজেলার সভাপতি এবং মো. রফিকুল ইসলামকে শেরপুর সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.