Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে ছাত্রী সংস্থার সভানেত্রীসহ গ্রেপ্তার ৪৭

ব্যুরো অফিস, রংপুর:
রংপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে জেলা ছাত্রী সংস্থার সভানেত্রী বিথিও রয়েছেন।
গত রবিবার রাত থেকে গত কাল ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. সেলিম জানান, কোতোয়ালি থানা পুলিশের অভিযানে শিবিরের জেলা মহিলা সভাপতি বিথিকে নগরীর টার্মিনাল মাস্টারপাড়া এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া কোতোয়ালি থানা পুলিশ বিএনপির দুই ও জামায়াতের এক কর্মী, পীরগাছা থানা পুলিশ বিএনপির দু’জন ও জামায়াতের এক কর্মী এবং মিঠাপুকুর থানা পুলিশ জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করে। এছাড়াও একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন অভিযোগে আরও ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়।

Leave A Reply

Your email address will not be published.