Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জামালগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে বিভিন্ন মহলের অভিনন্দন

জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটিকে বিভিন্ন মহল অভিন্দন জানিয়েছেন।
পৃথক পৃথক বিবৃতিতে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সামছুল আলম তালুকদার (ঝুনু মিয়া), সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুকিত চৌধুরী, বিএনপি নেতা ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, সাপ্তাহিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ, নির্বাহী সম্পাদক ও সময় টিভি, ইংরেজী দৈনিক ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হাবিব সারোয়ার আজাদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, আব্দুল আহাদ (দৈনিক আজকালের খবর) কে সভাপতি ও হাবিবুর রহমান (দৈনিক যুগান্তর, সবুজ সিলেট) কে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া (দৈনিক শ্যামল সিলেট), সহ-সাধারণ সম্পাদক শেরে আলম শেরু (দৈনিক পূণ্যভূমি), সাংগঠনিক সম্পাদক শাহীন আলম (দৈনিক নিউজ, তালাশ বার্তা), কোষাধ্যক্ষ দিল আহমেদ (দৈনিক উত্তরপূর্ব), মহিলা বিষয়ক সম্পাদিকা শাকিলা রহমান (সিলেট ২৪ নিউজ ডট কম), (প্রচার ও প্রকাশনা সম্পাদক কে এম জাকারিয়া (সাপ্তাহিক মুক্ত আওয়াজ), সদস্য নেহার দেবনাথ ও নিজাম নুর।

Leave A Reply

Your email address will not be published.