Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভুরারঘাটে সংঘর্ষে যুবক নিহত

রংপুর প্রতিনিধি:
রংপুর নগরীর ভুরারঘাট এলাকায় দু’পক্ষের সংঘর্ষে আলী আকবর (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহত আকবর ওই এলাকার আমজাদ আলীর ছেলে। তার নামে জমি দখলসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে। ২০০৯ সালে দ্রুত বিচার আইনে সে সাড়ে ৩ বছর সাজা ভোগ করেছে।
রংপুর কোতয়ালী থানার সেকেন্ড অফিসার ফেরদৌস ওয়াহিদ জানান, জমিজমা সংক্রান্ত জের নিয়ে আলী আকবরের সাথে তার চাচা আনিছুর রহমানের দ্বন্দ্ব চলে আসছিল। ওই ঘটনার জেরে মঙ্গলবার শেষ রাতে সংঘর্ষ হয়। এতে আলী আকবর নিহত হয়েছে। সকালে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.