Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অনিশ্চিত ক্রিস গেইল

s-2স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার ক্রিস গেইল পিঠের ইনজুরিতে ভুগছেন। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার আরব আমিরাতের বিপক্ষে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইনজুরির কারণে বুবধার ক্রিস গেইল দলের সঙ্গে অনুশীলন না করে হোটেলে বিশ্রাম নেন। আগামী রোববারের ম্যাচে তাই হয়তো ক্রিস গেইলকে নিয়ে ঝুঁকি নিবে না টিম ম্যানেজম্যান্ট। স্থানীয় একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ক্যারিবিয়ান কোচ স্টুয়ার্ট উইলিয়াম বলেন, ‘আমাদের চাওয়া সে প্রতিটি ম্যাচেই খেলুক। কিন্তু তার শারীরিক সুস্থতার ব্যাপারটিও আমাদের দেখতে হবে।’ জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানে রেকর্ড ইনিংস খেলা ক্রিস গেইলকে অন্য ম্যাচগুলোতে ফর্মে দেখা যায়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৬, পাকিস্তানের বিপক্ষে ৪, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ এবং ভারতের বিপক্ষে করেন ২১ রান। গ্রুপ পর্বের ৫ ম্যাচ থেকে তিন পরাজয় ও দুই জয়ে ৪ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে শেষ ম্যাচে আরব আমিরাতকে বড় ব্যবধানে হারাতে হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচের দিকেও।

Leave A Reply

Your email address will not be published.