Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কোকা কোলার সাথে দুধ!

milkরকমারি ডেস্ক:
দুধ আর কোকা কোলা একেবারে ভিন্ন রকমের দুইটি পানীয়। এদেরকে একসাথে মেশাতে গেলে তার ফলাফল কি হবে? দুধ পান করতে অনেকেরই অনীহা। বিশেষ করে বাচ্চাদের। প্রাপ্তবয়স্করাও অনেকেই দুধ পান করতে চান না। কোকা কোলা পান করতে আবার কারোই তেমন আপত্তি দেখা যায় না। একদিকে স্বাস্থ্যকর পানীয় দুধ, আরেকদিকে অস্বাস্থ্যকর অথচ সুস্বাদু কোকা কোলা- এদের একসাথে মেশালে কি হবে? কোকা কোলার সাথে মেন্টস মেশালে যেমন বিস্ফোরণ শুরু হয়ে যায় তেমন কিছু হবে? না, তেমন চোখ ধাঁধানো কিছু হবে না। আসল ঘটনাটা দেখতে ঘন্টাখানেক পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে। এক বোতল কোকের মাঝে দুধ মেশালে ঘন্টাখানেক পর স্বচ্ছ হয়ে আসবে মিশ্রণটি আর কিছু বাদামি তলানি পড়ে থাকবে বোতলের তলায়। বোতলের মাঝে আসলে কি ধরণের বিক্রিয়া ঘটে? স্টিভ স্প্যাংলার সায়েন্স, একটি বিজ্ঞানধর্মী ব্লগের ব্যাখ্যা অনুযায়ী, তরল এবং তলানি আলাদা হয়ে যায় কারণ কোকের ফসফরিক এসিড এবং দুধের মাঝে বিক্রিয়া। ফসফরিক এসিডের অণুগুলো দুধের অণুর সাথে আটকে যায়, যাতে এর ওজন যায় বেড়ে এবং তরল থেকে আলাদা হয়ে তলানি হিসেবে পড়ে। বাকি হালকা তরল ওপরে থেকে যায় স্বচ্ছ হয়ে।

Leave A Reply

Your email address will not be published.