Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে মানববন্ধন

ভ্রাম্যমাণ প্রতিনিধি, জামালপুর:
গত ১৪ মার্চ শনিবার  সকাল ১১টা থেকে ১১.৪৫ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মানববন্ধন।
উক্ত কলেজের অধ্যক্ষ মো. ইমদাদুল হকের নেতৃত্বে কলেজে অধ্যয়নরত সহস্রাধিক ছাত্রী মানববন্ধনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। অন্যান্যের মধ্যে মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মো. আব্দুল বারি, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রওশন জামিল, সমাজকর্ম বিভাগীয় প্রধান আতিকুর রহমান, গার্হস্থ অর্থনীতি বিভাগের প্রধান নূরুন্নাহার, ব্যবস্থপনার বিভাগীয় প্রধান সরওয়ারী আলম, সহকারী অধ্যাপক রমেশ চন্দ্র সূত্র ধর, সহকারী অধাপক ইসহাক আলী, আল আমিন, খোরশেদ আলম, প্রভাষক নাসিমা খানমসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী মানববন্ধনে অংশগ্রহণ করে।
অধ্যক্ষ ইমদাদুল হক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, চলমান পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ ব্যাহত হচ্ছে এবং এ অবস্থা থেকে উত্তোরণ হওয়া প্রয়োজন।

Leave A Reply

Your email address will not be published.