Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সলঙ্গায় শিক্ষায় শঙ্কামুক্ত পরিবেশের দাবিতে মানববন্ধন

sirajgonj pic 14-03-15 (4)ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চলমান সহিংসতা ও ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করে শঙ্কামুক্ত শিক্ষার পরিবেশ রক্ষার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা অনার্স কলেজে মানববন্ধন পালিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় সলঙ্গা অনার্স কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মির্জা মো. আশরাফুল আলমের নেতৃত্বে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীরা কলেজের ক্যাম্পাসে ৪৫ মিনিটব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, প্রভাষক রবিউল ইসলাম, আলম খান, কাঞ্চন কুমার সরকার, অলোক বন্ধু তরফদার, ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, আকতার হোসেন, এনামুল হক বাবু, মাসুদ রানা, মাসুম, মোহাম্মাদ নাসিম প্রমুখ। 

Leave A Reply

Your email address will not be published.