Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

news_imgবাংলাদেশেরপত্র অনলাইন:  ঢাকার শীর্ষ সন্ত্রাসী এবং ইন্টারপোল রেড নোটিশধারী পলাতক আসামি মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ সিআইডি। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
ডিএমপি জানায়, ইন্টারপোল নয়া দিল্লি, ইন্ডিয়া নিশ্চিত করেছে-পুলিশ কর্তৃক ব্যারাকপুর থানার মামলা নং- ০৯/২০১৫, তারিখ : ০৮/০২/২০১৫, ধারা- ১৪, ফরেনার্স অ্যাক্ট মর্মে মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি আরো জানিয়েছে, রমনা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ভারতে গ্রেফতারকৃত আসামি মোল্লা মাসুদকে বাংলাদেশে ফিরিয়ে আনার নিমিত্তে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.