Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ড্যান্ডি ডায়িং মামলার আসামি খালেদা ও কোকোর স্ত্রী-কন্যা

khaleda-14614  ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় ড্যান্ডি ডায়িং খেলাপি ঋণের মামলায় বিবাদীভুক্ত হলেন তার মা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।  একই সঙ্গে বিবাদী করা হয়েছে কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে।

সোনালী ব্যাংকের দায়ের করা ৪৫ কোটি টাকা খেলাপী ঋণের এ মামলাটির আসামি ছিলেন কোকো। তিনি মারা যাওয়ায় গত ৮ মার্চ বেগম জিয়াসহ অন্যদের বিবাদীভুক্ত করার আবেদন জানিয়েছিলেন সোনালী ব্যাংকের আইনজীবী জাহাঙ্গীর হোসেন।

বিবাদীপক্ষের এ আবেদন মঞ্জুর করে আজ ঢাকার প্রথম অর্থঋণ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রোকসানা আক্তার হ্যাপী মামলাটিতে কোকোর জয়গায় ওই ৪ জনকে বিবাদীভুক্ত করেন।
একইসঙ্গে আগামী ১২ এপ্রিল হাইকোর্টের আদেশ দাখিল ও ইস্যু গঠনেরও দিন ধার্য করা হয়েছে। আদালত শেষ বারের মতো আসামীপক্ষকে এ সময় দিয়ে বলেছেন, হাইকোর্টের আদেশ দাখিল করা না হলে ওই দিন ইস্যু গঠন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.