Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভীষণ চাপে শ্রীলঙ্কা

latest-sportsস্পোর্টসডেস্ক:  ডেল স্টেইন ও কাইল অ্যাবটের পর ইমরান তাহিরের জোড়া আঘাতে বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে ৮১  রান তুলতেই ৪ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে শ্রীলংকা।  ৪ রানে  ‍দুই ওপেনারের বিদায় দিয়ে লংকানদের বিপর্যয়ের শুরু। এরপর তৃতীয় উইকেট জুটিতে লাহিরু থিরিমান্নে ও কুমার সাঙ্গাকারা মিলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তবে ইমরান তাহিরের জোড়া আঘাতে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিশ্বকাপের গত দুই আসরের ফাইনালিস্টরা।

বুধবার ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় শ্রীলংকা।  কাইল অ্যাবটের করা দ্বিতীয় ওভারের চতুর্থ বলে দলীয় ৩ রানের সময় উইকেটরক্ষক কুইন্টন ডি কককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কুশল পেরেরা (৩)। এরপর পঞ্চম ওভারের প্রথম বলে অপর ওপেনারকে ফেরান ডেল স্টেইন। ইনফর্ম ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান রানের খাতা খোলার আগেই ডু প্লেসিসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

এরপর তৃতীয় উইকেট জুটিতে থিরিমান্নেকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন সাঙ্গাকারা। তবে প্রোটিয়া বোলারদের দুর্দান্ত বোলিংয়ের কারণে রান তুলতে খুব হিমশিম খেতে হচ্ছে সাঙ্গাকারাদের। সাঙ্গাকারা ব্যাট হাতে অনেক ধীর হলে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছিলেন থিরিমান্নে। তবে দলীয় ৬৯ রানের সময় ইমরান তাহিরকে রিটার্ন ক্যাচ দিয়ে ৪৮ বলে ৪১ রান করে সাজঘরে ফিরেন তিনি।

এরপর ক্রিজে আসেন মাহেলা জয়াবর্ধনে। অপর প্রান্তে ছিলেন সাঙ্গাকারা। নিজের শেষ বিশ্বকাপকে রাঙানোর দারুণ সুযোগ পেয়েছিলেন জয়াবর্ধনে। তবে ইমরান তাহিরের বলে ডু প্লেসিসকে ক্যাচ দিয়ে মাহেলা (৪) বিদায় নিলে আরও চাপে পড়ে যায় লংকান শিবির।

এই রিপোর্ট লেখা পর্যন্ত  ২৬ ওভারে শেষে লংকানদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৯০ রান। অ্যাঞ্জেলো ম্যাথিউস ৪ ও আগের চার ইনিংসে টানা চারটি সেঞ্চুরি হাঁকানো কুমার সাঙ্গাকারা ২৪ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

বিশ্বকাপের নকআউট পর্বে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি দক্ষিণ আফ্রিকা। অপরদিকে নকআউটে লংকানদের পরিসংখ্যান বরাবরই ভালো। বিশ্বকাপের গত দুই আসরের ফাইনাল খেলেছে দ্বীপরাষ্ট্রের দেশটি।

Leave A Reply

Your email address will not be published.