Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মামলায় আব্দুস সালাম (৩৩) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকার জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
গত কাল দুপুর ১টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাসুদুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন। সাজাপ্রাপ্ত আব্দুস সালাম (৩৩) উল্লাপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের শুকুর আলীর ছেলে। আদালত উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০০৮ সালের ২৬ জুলাই রাতে যৌতুকের দাবিতে স্ত্রী ফাতেমা খাতুনকে (২৮) শ্বাসরোধে হত্যার পর কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয় স্বামী আব্দুস সালাম। পরে বিষয়টি আত্মহত্যা বলে চালানোর প্রচেষ্ট করা হয়।
এ ঘটনায় ওই বছরের ২৭ জুলাই নিহতের মামা বাদী হয়ে ৯ জনকে আসামি করে উল্লাপাড়া থানায় মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগ দেয় পুলিশ। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে গত কাল আদালত এ রায় ঘোষণা করেন।
মামলা পরিচালনায় সরকারপক্ষে ছিলেন স্পেশাল পিপি আব্দুল হামিদ লাভলু ও আসামিপক্ষে অ্যাড. আব্দুল আজিজ।

Leave A Reply

Your email address will not be published.