Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কোম্পানীগঞ্জ সীমান্তে ১০ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার

সিলেট প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের মাদক উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
গত কাল ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী কালাইরাগ কলাবাড়ি এলাকা থেকে তা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিজিবি-৫ ব্যাটালিয়নের হাবিলদার হুমায়ন কবির। তিনি বলেন, অভিযানে মালিকবিহীন ৬শ’৪৯ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ, ৩৬ বোতল বিয়ার ও ১শ’ ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায় নি। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমানিক ১০ লাখ ২৯ হাজার ৭শ’ টাকা হবে বলে জানান হুমায়ুন কবির।

Leave A Reply

Your email address will not be published.