Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শাকিব-অপু’র সাথে রনির ‘বসগিরি’

বিনোদন ডেস্ক:b-3
শাকিব খানকে নিয়ে পরিচালক শামীম আহেমদ রনি নির্মাণ করছেন ‘মেন্টাল’ নামে একটি ছবি। ছবিটির শুটিং এখনো শেষ হয় নি। এ দিকে এই জনপ্রিয় নায়ককে নিয়ে আরেকটি নতুন ছবি করতে যাচ্ছেন রনি। ছবির নাম ‘বসগিরি’। ছবিটির চিত্রনাট্য লিখছেন রুম্মন রশিদ খান। প্রযোজনা করছেন টপি খান। এ ছবিতেও নায়িকা হিসেবে থাকছেন অপু বিশ্বাস। টপি খান এর আগে সাফি উদ্দীন সাফি পরিচালিত ‘ওয়ার্নিং’ ছবি নির্মাণ করেন। এ ছবিটি ১লা মে মুক্তি পাবে বলে জানান তিনি। ‘বসগিরি’ নির্মাণ প্রসঙ্গে টপি খান বলেন, ‘একটু ভিন্ন ধারার গল্প নিয়ে আমরা নির্মাণ করছি ‘বসগিরি’। নামের সঙ্গে মিল রেখে শাকিব খানের গেটআপেও আসবে পরিবর্তন। চিত্রনাট্য লেখার কাজ চলছে। আশা করি খুব শীঘ্রই আমরা ছবিটির কাজ শুরু করতে পারবো।’ শামীম আহমেদ রনি পরিচালিত মেন্টাল ছবিতেও শাকিব খানকে নতুন লুকে দেখবে দর্শক। এ ছাড়া শাকিব খান এর নিজস্ব প্রযোজনার ছবি ‘লাগাম’ও পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।


Leave A Reply

Your email address will not be published.