Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফ্রান্সে চুপিচুপি মধুচন্দ্রিমায় ব্রাঞ্জেলিনা

b-10
বিনোদন ডেস্ক:
ফ্রান্সে চুপিচুপি বিয়ের পর এবার মধুচন্দ্রিমায় যাচ্ছেন হলিউডের তারকা দম্পতি ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। বিয়ের পরই নিজের নতুন রোমান্টিক ছবি ‘বাই দ্যা সীর শ্যুটিংয়ের জন্য মাল্টা দ্বীপে উড়াল দিয়েছিলেন দুজনে। কিন্তু শ্যুটিং শুরুর পূর্বে একান্তে কিছু সময় কাটাতে ভূমধ্য সাগরে যাবেন তারা। সেখানেই নিজেদের মধুচন্দ্রিমার পর্বটা সেরে ফেলবেন। জানা গেছে, তাদের এই মধুচন্দ্রিমায় তাদের সঙ্গে ৬ সন্তানও থাকবে। বিয়ের সময় সঙ্গে ছিলো মধুচন্দ্রিমাটা তাদের ছেড়ে একা কাটাতে রাজি নন এই নতুন দম্পতি। তবে খুব বেশিদিনের জন্য নয়। তাদের এই রোমান্টিক ছুটি খুব শিগরিই শেষ করে ছবির কাজে মন দেবেন। ‘বাই দ্যা সী’ এই ছবিতে বেশ অন্তরঙ্গ কিছু দৃশ্যে দেখা যাবে পিট ও জোলিকে। গত ২৩ আগস্ট ফ্রান্সে নিজেদের বাড়িতে ঘরোয়া পরিসরে পিট ও জোলির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এখানে দুই পরিবারের আÍীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু ছিলেন। ব্রাঞ্জেলিনার ছয় সন্তানের মধ্যে ম্যাডক্স ও প্যাক্স মায়ের সঙ্গে বিয়ের মঞ্চ পর্যন্ত হেঁটেছে। জাহারা ও ভিভিয়েন ফুলের পাঁপড়ি ছিটিয়েছে মা-বাবার ওপর। আর শিলো ও নক্স আংটি বহন করেছে।



Leave A Reply

Your email address will not be published.