Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পদ্মায় নৌকাডুবি, ‍৪ মৃতদেহ উদ্ধার

imagesচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মায় নৌকাডুবির ঘটনায় শিশুসহ চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরো সাতজন।

সোমবার সন্ধ্যায় শিবগঞ্জের পাঁকা ইউনিয়ন এলাকায় পদ্মায় ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি চলছে। এ পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ময়নুল ইসলাম।

মৃতরা হলেন- জনাব আলী, সুমি, রিসাত (০৯), আসিফ। এরা সবাই মনোহরপুর এলাকার বলে জানান ওসি।  এলাকাবাসী জানায়, সন্ধ্যায় পাকা ইউনিয়নের চরপাকা এলাকা থেকে একটি নৌকা ২০ যাত্রী ও কয়েকটি ভারতীয় গরু নিয়ে উজিরপুর বালুঘাট যাচ্ছিল। মাঝপদ্মায় নৌকা ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

এদিকে রাতভর তল্লাশি চালিয়ে মঙ্গলবার ভোরের দিকে শিশুসহ চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরো সাতজনের খোঁজে নদীতে তল্লাশি চলছে।  পাকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মণ্ডল জানান, নিখোঁজদের সন্ধানে পদ্মায় তল্লাশি অব্যাহত রয়েছে

Leave A Reply

Your email address will not be published.