Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁও রাণীশংকৈলে জাতীয় যুব সংহতির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Japaরাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে শান্তা কমিউনিটি সেন্টার হলরুমে জাতীয় যুব সংহতির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে যুব সংহতির উপজেলা সভাপতি মোঃ জয়নাল আবেদীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাও-৩ আসনের সাবেক এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ হাফিজউদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক রাজিউর রহমান স্বপন চৌধুরী, যুব সংহতির জেলা সম্পাদক আতিকুর রহমান দুলাল, রাণীশংকৈল উপজেল জাপা সভাপতি মোঃ আনিশুর রহমানের, ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মানিক খাঁ, সাংগঠনিক সম্পাদক এজেড সুলতান আহম্মেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাচোর ইউনিয়ন সভাপতি আকতারুল ইসলাম, সাবেক সম্পাদক আকতারুজ্জামান লেহেম্বা ইউনিয়ন, উপজেলা সম্পাদক মোঃ ইসাহাক আলী, মোঃ ফিরোজ কবির, মোঃ ইমরাণ আলী ওরফে জাহিরুল ও ইউনিয়ন সভাপতি-সম্পাদক-সাংগঠনিক সম্পাদকগণ বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.