যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনাকারী দুই নারী আটক
এফবিআই দুই নারীকে বোমাহামলার পরিকল্পনাকারী হিসেবে আটক করেছে। ধারণা করা হচ্ছে ঐ দুই নারীর পরিকল্পনা সফল হলে বোস্টন হামলার মতো আরও একটি বোমা হামলা সংঘটিত হতো। নারীদ্বয়ের নাম আসিয়া সিদ্দিকি এবং নোয়েল ভেলেন্তজাজ। তাদের ব্র“কলিন আদালতে হাজির করা হয়েছে। সিদ্দিকা এবং নোয়েল নিজেদে ইসলামিক স্টেটের নাগরিক বলে অভিহিত করেছিলেন। ধারণা করা হচ্ছে সিদ্দিকা একাধিক গ্যাস ট্যাঙ্ককে বোমায় পরিণত করতে চেয়েছিলেন। অভিযুক্ত নারী ইতোমধ্যে একজন আইনজীবী নিয়োগ দিয়েছেন। এফবিআইএর নিউইয়র্ক দপ্তর-প্রধান দিয়েগো রডরিগেজ জানান অভিযুক্তরা বোমা তৈরির গবেষণা করছিলেন। তাদের গবেষণা-প্রকল্পে প্রেসার কুকার বোমাও অন্তর্ভুক্ত ছিল। এ ধরনের বোমাই বোস্টন হামলায় ব্যবহৃত হয়েছিল। জানা যায় গত বছরের আগস্ট মাস থেকে তারা গবেষণা চালিয়ে যাচ্ছেন। এ উদ্দেশ্যে রসায়ন এবং ত্বরিৎ প্রকৌশল শিখছিলেন দুজনে। বিশেষ কোনো স্থান বোমাহামলার জন্যে নির্দিষ্ট করা ছিল না। কিন্তু ম্যানহাটনের হেরাল্প স্কয়ার হতে পারতো সম্ভাব্য আক্রমণের স্থান। আদালতে উপস্থাপিত এফবিআই-প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
