Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফ্রান্সে আগামী দু’বছরে মসজিদের সংখ্যা দ্বিগুণ করার ডাক

20150405_francemosque_afpআন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সে মুসলিম কমিউনিটির একজন নেতা আগামী দু’বছরে দেশটিতে মসজিদের সংখ্যা দ্বিগুণ করার আহবান জানিয়েছেন। প্যারিস মসজিদের প্রধান দালিল বুবাকের বলেছেন, বর্তমানে দেশটিতে যতো সংখ্যক মসজিদ আছে সেগুলো মুসলিমদের চাহিদা পূরণে যথেষ্ট নয়। বর্তমানে ফ্রান্সে মসজিদের সংখ্যা প্রায় ২,২০০। রাজধানী প্যারিসে শার্লি এব্দোর ওপর ইসলামপন্থীদের হামলায় দশজনেরও বেশি কার্টুনিস্ট নিহত হওয়ার পর স্থানীয় মুসলিমদের ওপর চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। ফরাসি সরকারের পরিসংখ্যান অনুসারে দেশটিতে মুসলমানের সংখ্যা ৫০ থেকে ৬০ লাখের মতো। পশ্চিম ইউরোপের যেকোনো দেশের চাইতে ফ্রান্সে মুসলমানের সংখ্যা সবচে বেশি।

Leave A Reply

Your email address will not be published.