Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নতুন নায়িকা হাজির করতে যাচ্ছেন জাজ

b-3বিনোদন প্রতিবেদক:
চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এবার নতুন দুই নায়িকা হাজির করতে যাচ্ছেন দর্শকদের সামনে। তবে এর জন্য অপেক্ষা করতে হবে ১৭ই এপ্রিল পর্যন্ত। ঐদিন একটি অনুষ্ঠানের মাধ্যমে দুই নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে যে তাদের মধ্যে একজন হচ্ছেন ছোটপর্দায় জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া। তবে আরেকজন কে সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে নতুন এ নায়িকা নিয়ে চলচ্চিত্র মহলে নানা ধরনের মন্তব্য করছেন চলচ্চিত্র সংশিষ্টরা। এরই মধ্যে অনেকে প্রশ্ন তুলেছেন তাহলে কি জাজের আবিস্কার মাহিয়া মাহির ক্যারিয়ারে এখানেই সমাপ্তি? জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, নতুন নায়িকা নিয়ে কাজ করার ফলে মাহির ক্যারিয়ারের সমাপ্তি বিষয়টিকে এভাবে দেখা উচিত নয়। আমরা মনে করি এর ফলে তার ক্যারিয়ার আরও বেশি ভালো হবে। অভিনয়ের প্রতি তার কোন ধরনের চাপ পড়বে না। বর্তমানে আমাদের হাতে বারটি ছবির কাজ রয়েছে তার মধ্যে সবছবির নায়িকা হিসেবেতো মাহিকে নিয়ে কাজ করতে গেলে সে একসঙ্গে করতে পারেবে না।’ মাহি অগ্নি-২ এর কাজ শেষ করে পুলিশগিরিতে অভিনয়ের জন্য ব্যস্ত হয়ে পড়বেন। তবে এ বিষয় নিয়ে নুসরাত ফারিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হলেও তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

Leave A Reply

Your email address will not be published.